1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৫৮

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান চালিয়ে এক হাজার ৬৫৮ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এর মধ্যে ৮৭৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দেশজুড়ে এ অভিযান শুরু হয়।

শাহাদাত হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া মামলা ও ওয়ারেন্টভিত্তিক অভিযানে আরও ৮৭৫ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় এক হাজার ৬৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল ও ১৭ হাজার ৯২৩ টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৩৫৬টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর