1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অনূর্ধ্ব-১৯, বাংলাদেশকে ২৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

যুবাদের সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিলো আফগানিস্তান। ফয়সাল খানের সেঞ্চুরিতে ৭ উইকেটে তারা তুলেছে ২৭৫ রান।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ইনিংসের তৃতীয় ওভারেই ১০ রানে প্রথম উইকটে হারায় তারা।

তবে এরপর ফয়সাল খানের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফগানরা। ফয়সাল ১০৫ বলে ১৪ চার আর ২ ছক্কায় খেলেন ১০০ রানের ইনিংস।

আজিজুল হাকিম তামিম তাকে ফেরানোর পর আবার আফগানদের চেপে ধরেছিল বাংলাদেশ। ২১০ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।

সেখান থেকে অধিনায়ক মাহবুব খানের ৭৮ বলে ৬৮ রানের হার না মানা ইনিংসে ২৭৫ পর্যন্ত গেছে আফগানিস্তান।

আল ফাহাদ আর আজিজুল হাকিম নেন দুটি করে উইকেট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর