1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‘অনির্দিষ্টকাল’ ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার পর দেশটির ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে এবং তেল বিক্রির অর্থ কীভাবে ব্যয় হবে সে সিদ্ধান্তও নেবে মার্কিন প্রশাসন। এক্ষেত্রে এসব তেল বিক্রির অর্থ দিয়ে কিনতে হবে মার্কিন পণ্য।

মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার তেল এরই মধ্যে বৈশ্বিক বাজারে বিপণন শুরু হয়েছে এবং এসব বিক্রি থেকে অর্জিত অর্থ প্রথমে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। পরে এই অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের ‘কল্যাণে’ ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। যদিও কীভাবে তা করা হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিভাগটি জানিয়েছে, ২০০ কোটি মার্কিন ডলার মূল্যের ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রির মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এটি অনির্দিষ্টকালের জন্য চলবে।

এর পরপরই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন, এই নতুন তেল চুক্তি থেকে পাওয়া অর্থ দিয়ে ভেনেজুয়েলা এখন থেকে শুধু ‘মার্কিন তৈরি পণ্য’ কিনবে। এসব ক্রয়ের মধ্যে থাকবে কৃষিপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও ভেনেজুয়েলার বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের যন্ত্রপাতি।

গত শনিবার (৩ জানুয়ারি) মাদুরোকে আটক করার পর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠলেও ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা ভেনেজুয়েলার বিস্তীর্ণ তেলসম্পদ নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে এবং কারাকাস ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল বিক্রিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তিন ধাপের পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপে তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে দ্বিতীয় ধাপে মার্কিন ও অন্যান্য কোম্পানি ভেনেজুয়েলার বাজারে প্রবেশ করবে এবং রাজনৈতিক পুনর্মিলন প্রক্রিয়া এগোবে। আর তৃতীয় ধাপে রাজনৈতিক উত্তরণ ঘটবে।

মাদুরোর আটকের পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেও দেশটির রাজনৈতিক পরিস্থিতি এখনো অস্থিতিশীল।

আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের বিশ্লেষকেরা বলছেন, ভেনেজুয়েলার সামরিক বাহিনীর অবস্থান এখানে নির্ধারক হতে পারে কারণ তাদের হাতে উল্লেখযোগ্য রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর