1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অত্যাধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী আটার কারখানা নির্মাণে মেঘনা গ্রুপকে ঋণ সহায়তা দেবে এডিবি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | অত্যাধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী আটার কারখানা নির্মাণে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে দুই কোটি ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)। এ লক্ষ্যে এডিবি সঙ্গে মেঘনা গ্রুপের ঋণের চুক্তি হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের দিন বুধবার (৪ ডিসেম্বর) মেঘনা গ্রুপের তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলসের সঙ্গে এডিবির চুক্তি হয়েছে।

এডিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কারখানার নির্মাণের ফলে প্রতিষ্ঠানটির আটা উৎপাদনের সক্ষমতা দ্বিগুণ হবে। সেই সঙ্গে বিদ্যুতের ব্যবহার কমে যাবে ৩৭ শতাংশ। এতে যেমন পরিচালনা ব্যয় কমবে, তেমনি বার্ষিক কার্বন ডাই-অক্সাইড নির্গমন ৮ হাজার ২০০ টন কমে যাবে। এই কারখানায় ৬ লাখ ৬০ হাজার টন আটা উৎপাদিত হবে; বাড়বে দেশের খাদ্যনিরাপত্তা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে গমের চাহিদা বাড়ছে, কিন্তু অভ্যন্তরীণ উৎপাদন এখনো কম। ২০২২ সালে বাংলাদেশে গমের চাহিদা ছিল ৮ দশমিক ৮ মিলিয়ন টন বা ৮৮ লাখ টন, কিন্তু দেশে উৎপাদিত হয়েছে মাত্র ১০ লাখ টন। আমদানির ওপর এই অতি নির্ভরতার কারণে দেশের গম ভাঙিয়ে আটা উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।

আরও বলা হয়েছে, জ্বালানি–সাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগ করা হলে আটা উৎপাদন খাতের টেকসই বিকাশ হবে। এতে দেশের ক্রমবর্ধমান আটার চাহিদা টেকসই পদ্ধতিতে মেটানো যাবে।

এডিবির বেসরকারি খাতবিষয়ক মহাপরিচালক সুজানে গাবুরি বলেন, বাংলাদেশের শিল্প খাতের টেকসই বিকাশে এই কারখানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। মানসম্মত আটা উৎপাদনের পাশাপাশি এই কারখানায় বিদ্যুৎ সাশ্রয় হবে। ফলে এই কারখানা বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের উন্নয়নে ভূমিকা পালন করবে। এ ছাড়া বাংলাদেশ যে কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে গুরুত্ব দিতে চাচ্ছে, এই কারখানা সরকারের সেই লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বিজনেস ডাইজেস্টকে বলেন, দেশের খাদ্যনিরাপত্তা বৃদ্ধি করাই এই প্রকল্পের লক্ষ্য। এতে ১৬০ ব্যক্তির অতিরিক্ত কর্মসংস্থান হবে, সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি খাতের দেড় লাখ উদ্যোক্তার সঙ্গে মেঘনা গ্রুপের অংশীদারি গড়ে উঠবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর