1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অতিরিক্ত ভাড়া আদায়, তিন বাস কাউন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৭৩ বার পঠিত

চট্টগ্রামে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন পরিবহন কাউন্টারকে জরিমানা করেছে বিআরটিএ।

বুধবার বিকেলে নগরীর অলংকার, একে খান ও কর্নেল হাঁটে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শনে এসব অভিযোগ পেয়ে জরিমানা করেন বিআরটিএ চট্টগ্রামের একটি ভিজিলেন্স টিম।

অভিযানে অলংকার বাঁধন পরিবহন, একে খানস্থ শাহী পরিবহন এবং জোনাকি পরিবহনের কাউন্টারকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া, বিআরটিএ চট্টমেট্রো সার্কেল-২ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, সিএমপি-ট্রাফিক বন্দর জোনের টিআই মো. মনির।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর